মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন কুলাউড়ার আবু সাইদ জেনেভায় প্রবাসীদের কল্যাণে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

এতিমদের নিয়ে অনলাইন গণমাধ্যম ‘সময় কুলাউড়া’র ইফতার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

কুলাউড়া উপজেলার জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সময় কুলাউড়া’র আয়োজনে এতিম ও অসহায়-দুস্থ শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) সময় কুলাউড়া ডট কম এর উদ্যোগে ও আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার কর্মধা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান হায়দরগঞ্জ বালক-বালিকা দাওরায়ে হাদিস টাইটেল মাদ্রাসায় আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মছদ্দর আলী, হায়দরগঞ্জ বালক-বালিকা দাওরায়ে হাদিস টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল (মুহতামিম) শায়খ মাও. জাফর আহমদ ও পল্লী চিকিৎসক আহমেদ মোনায়েম মান্না।
এ সময় উপস্থিত ছিলেন সময় কুলাউড়ার সহযোগী সম্পাদক এস আর অনি চৌধুরী, সাব এডিটর সালাউদ্দিন, সিনিয়র শিক্ষক মাও. রমজান আলী, মাও. আ. কাদির, রিপোর্টার আসাদুর রহমান তারেক, হাবিবুর রহমান হোসাইন, হায়দরগঞ্জ বাজারের ফেইথ কম্পিউটার্সের সত্ত্বাধিকারী মাসুম আহমদ প্রমুখ।
ইফতার মাহফিলে মাদ্রাসার এতিম ও অসহায়-দুস্থ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল (মুহতামিম) শায়খ মাও. জাফর আহমদ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh