বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর

সরকার মানবাধিকার লঙ্ঘন করছে: মির্জা ফখরুল

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১
ফাইল ছবি

সরকার মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সকালে, জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৪ বছর যাবৎ সংগ্রাম করছি, লড়াই করছি। এবার জনগণকে সাথে নিয়ে একটি গণঅভ্যুত্থানের কোনো বিকল্প নেই। আমরা সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করি না। আমরা জনগণকে সাথে নিয়ে বিজয় অর্জন করতে চাই। রুহুল আমিন গাজী আজকে সেই সংগ্রামটাই করছেন, সেই লড়াইটাই করছেন।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের কারণে জনজীবনে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখন সরকার তাদের ব্যর্থতা ঢাকতেই দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা শুরু করেছে। এটি গণবিরোধী সরকারের চলমান নিরবচ্ছিন্ন দমন নীতিরই বহিঃপ্রকাশ। সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করেছে, নেতাকর্মীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh