বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

বেশ ক’জন সাংবাদিক আহত নিউ মার্কেট এলাকার সংঘর্ষে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

নিউ মার্কেট এলাকার সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে বেশ কয়েক জন সাংবাদিক হামলার শিকার হয়েছে। জানা গেছে, মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নিউ মার্কেট এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় হামলার শিকার হন দীপ্ত টিভির রিপোর্টার আসিফ জামান সুমিত। এসময় তাকে রক্ষা করতে গেলে বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক, এসএ টিভির ক্যামেরা পারসন কবির হোসেন এবং মানবজমিনের শুভ্র দেব ও হামলার শিকার হন। 

এর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে চলমান সংঘর্ষে রাজপথে নেমে আসেন ঢাকা কলেজের শিক্ষকরা। তারা এসে শিক্ষার্থীদের নিবৃত করার চেষ্টা করেন। এমন সময় শিক্ষকদের উপর হামলা করে ব্যবসায়ীরা। ঢাকা কলেজ শিক্ষক নেতা ড. কুদ্দুস শিকদার অভিযোগ করেছেন, দুই পক্ষকে শান্ত করতে ব্যাবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেছেন শিক্ষকরা। ব্যবসায়ীরা নেতারা শিক্ষকদের কথা দিয়েছিলেন, তারা একসংঙ্গে মাঠে এসে উভয় পক্ষকে শান্ত করবেন। শিক্ষকরা রাজপথে আসলেও ব্যাবসায়ীরা আসেননি।

সরেজমিনে দেখা যায়, যখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষকদের শান্ত করে গণমাধ্যমের সংঙ্গে কথা বলছিলেন, তখনই তাঁদের উপর হামলা চালায় ব্যবসায়ীরা। এরপরই আবারো উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা।শিক্ষক নেতারা অভিযোগ করেছেন, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের কলেজ প্রশাসন থেকে অবহিত করা হয়েছে। তাঁদের ঘটনাস্থলে আসতে বলা হলেও তাঁরা আসছেন না।

ড. কুদ্দুস শিকদার জানিয়েছেন, সংঘর্ষে প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh