রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া পৌর মেয়রের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

কুলাউড়া  পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন এর সাথে বৈঠক করেছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। ১৯ এপ্রিল মঙ্গলবার রাতে সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল পৌর ভবনে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এর সাথে আলাপকালে বাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে সিসি ক্যামেরা বৃদ্ধি ও শহরে রিক্সা চালক ও যাএীদের মধ্যে ভাড়া নিয়ে বিভিন্ন সময় সৃষ্ট সমস্যা সমাধানের জন্য রিক্সা ভাড়া নির্ধারণ পুর্বক তালিকা প্রদর্শনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

এছাড়া পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যানজট সমস্যা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় ।প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি, হাজী রফিক মিয়া ফাতু, দপ্তর সম্পাদক ডাঃ কুতুবউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল ও ওয়ার্ড সম্পাদক মোঃ আব্দুল মতলিব প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh