রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করায় বাইডেনের কঠোর সমালোচনা করলেন ট্রাম্প

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১

আফগানিস্তান থেকে এত দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার করায় প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে পররাষ্ট্রনীতির সবচেয়ে ভয়াবহ অবমাননা বলেছেন তিনি।

শনিবার দেশটির আলাবামায় এক র ্যালিতে এ মন্তব্য করেছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুসরণ না করায় আফগানিস্তানে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেও বাইডেনকে দোষারোপ করেছেন ট্রাম্প।

এ ঘটনাকে সেনা প্রত্যাহার নয়, বরং কোন কারণ ছাড়াই তালেবানের কাছে আত্মসমর্পণও বলছেন তিনি। শত শত কোটি ডলারের অস্ত্র ও সরঞ্জাম তালেবানের হাতে চলে যাওয়ার কথাও তুলেছেন ট্রাম্প। গত বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে তালেবানের সঙ্গে চুক্তি করে ট্রাম্প প্রশাসন। 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh