রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় পৃথক অভিযানে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

মাদকের বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করছে কুলাউড়া থানা পুলিশ সেই লক্ষ্যে কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৭১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

সোমবার (১৬ মে) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে দুটি পৃথক অভিযানে ৫১ পিস ও ২০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের স্টেশন রোডের ইস্টার্ন রেস্টুরেন্টের কেবিন থেকে মাদক ব্যবসায়ী জমির আলী (২৯) ও মাসুম আহমেদ (৩০) কে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
অপর আরেক অভিযানে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার চাতলগাঁওস্থ পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তুফায়েল আহমদ (২৪) কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
এ বিষয়ে ওসি বিনয় ভূষন রায় সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে, তিনি আরও কুলাউড়া থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh