মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

কুলাউড়ায় রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে বিট পুলিশিং সভা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তে অস্ত্র, মাদক, চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধকল্পে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলার মুড়ইছড়া বাজারে এ সভার আয়োজন করে কুলাউড়া থানা পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ অবৈধভাবে অনুপ্রবেশে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেবে পুলিশ। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।
রাষ্ট্র ও জননিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের বিজিবি ও পুলিশকে সহযোগিতা করতে হবে। প্রয়োজনে সীমান্ত এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ডিআইও-১ আব্দুল হাই, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর এনামুল ইক ডিএসবি ইন্সপেক্টর মো. রজিউল্লাহ খান, আলীনগর বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী (ফুল মিয়া), কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মছদ্দর আলী প্রমুখ।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দে সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে শিকড়িয়া বর্ডার এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। পরে তিনি পুলিশ ও বিজিবির সদস্যদের সীমান্ত দিয়ে চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh