রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির মিলনমেলা ও প্রীতিভোজ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও প্রীতিভোজের অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের লা করনভ পার্কে রবিবার দিনব্যাপী এই  আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণমূলক কথামালা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফল ড্র ও নারীদের  বালিশ বদল খেলা। করোনা মহামারী কারণে দীর্ঘ বিরতির পর বরিশাল প্রবাসীরা মিলিত হয় একে অপরের সঙ্গে। ফ্রান্সে বসবাসরত বরিশালবাসী ছাড়াও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা এতে উপস্থিত ছিলেন।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম রিয়াদ, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, উপদেষ্ঠা এনামুল হক খান স্বপন, সংগঠনের সাবেক সভাপতি মোতালেব খান, সাবেক প্রধান উপদেষ্ঠা নাসির উদ্দিন, সংগঠনের উপদেষ্ঠা আবদুল জলিল শরীফ, শফিকুল ইসলাম শফিক, আফজাল হোসেন, একে রায় অশেষ, হাবিবুর রহমান, সহ সভপতি রিকন দেওয়ান মনা, কামাল শিকদার, খলিলুর রহমান, আনোয়ার হোসেন, জাকির খান, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিক খান, মির্জা রাহাত, শফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক সালাম আবেদীন, কোষাধক্ষ্য মোস্তফা কামাল ।

এছাড়াও উপস্থিত ছিলেন মারুফ ফয়ছাল, তপু খান, মহিউদ্দিন খান, ওয়াদুদ,,নজরুল আলম, ইকবাল, আব্দুল হাকিম, সহিদুল ইসলাম, সৈকত মৃধা, হোসাইন মনির, মাহফুজুর রহমান মিল্টন, আবদুস সালাম কোররানী, আসলাম মল্লিক, ইমরান শিকদার, জাহিদুল ইসলাম সুমন, আল-আমিন, মাসুম মল্লিক, আরিফুর রহমান মিলন, ইশরাত জাহান লুচি, জয়া, জেরিন খান নুপুর সহ আরও অনেকে।

এ সময় আয়োজকরা বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন যান্ত্রিকতাময় প্রবাস জীবনে একটু হলেও স্বস্থির নিঃশ্বাস দেয়। পাশাপাশি কমিউনিটির মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্ঠি করে ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh