শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত

প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে আজ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান ও সমাবেশের কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশি নাগরিক পরিষদ, ফ্রান্স। মঙ্গলবার বিকাল ৩টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

আয়োজকরা জানিয়েছেন, দেশ গঠনে অন্যতম ভূমিকা পালন করছেন প্রবাসীরা । প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে, অথচ নেই তাদের মৌলিক অধিকার । স্বাধীনতার পর থেকে কোন রাজনৈতিক সরকার কখন প্রবাসীদের অধিকার বাস্তবায়নে কোন পদক্ষেপ নেয় নি । তাই অন্তর্বর্তী সরকারই পারে প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে। আর প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার প্রথম রাস্তাই হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার ।

আয়োজকরা আরো জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা আমরা দেখছি না। তাই আমরা স্মারকলিপি প্রদান ও সমাবেশের কর্মসূচি গ্রহন করেছি । আশা করছি সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে ।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh