শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল সম্পন্ন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) সফল ভাবে সমাপ্ত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজিপুর ইউনিয়ন একাদশকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কুলাউড়া পৌরসভা একাদশ। ২১ মে শনিবার বিকেলে সাড়ে ৫টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, ওসি (তদন্ত) মো: আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এই টুর্ণামেন্টে ১৩ ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভাসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh