বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, শিশু সহ ৪ আটক

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার দায়ে নারী-শিশুসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল।
বুধবার (২৫ মে) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি।
আটককৃতরা হলেন- ভারতের কৈলাশহর এলাকার বাবুল দাসের স্ত্রী শীপ্রা দাস প্রকাশ অর্পণা (৩৫) ও তার ৩ শিশুসন্তান।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশকালে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শিকড়িয়া এলাকায় বুধবার রাতে অভিযান চালায় বিজিবি।
ভারতীয় নারী ও শিশুসহ ৪ জন শিকড়িয়া এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বৃহস্পতিবার (২৬ মে) সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আটককৃত নারীকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh