শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ১৪তম জয়ের রেকর্ড

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। খেলার দ্বিতীয়ার্ধে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের গোল জয় এনে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা শোকেসে তুলেছে লস ব্লাঙ্কোসরা।

বাংলাদেশ সময় রোববার রাত ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলার ফলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কিক-অফ বিলম্বিত হয়েছে। অবেশেষে বাংলাদেশ সময় রাত ১টা ৩৬ মিনিটে খেলা শুরু হয়।

কে জিতবে এবারের ফাইনাল? কার হাতে যাবে ইউরোপের শ্রেষ্ঠত্বের ট্রফি? এমন টানটান উত্তেজনা ছিল খেলা চলাকালে। অবশেষে খেলার ৫৯ মিনিটে ফেদেরিকো ভালভার্দের এগিয়ে দেয়া বল ডান পায়ে শট করেন ভিনিসিউস জুনিয়র। আর এর মাধ্যমেই খেলার একমাত্র গোলটি করেন তিনি।

তবে দুর্ভাগ্য লিভারপুলের। তারা দারুণ খেলেও জয় পায়নি। পুরো ম্যাচে প্রভাব বিস্তার করে খেলে প্রায় এক ডজন অন টার্গেটে শট নিয়েও জালের নাগাল পায়নি। তাতে করে ২০১৮ সালের মতো ২০২২ সালেও রিয়ালের কাছে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

এবারের ফাইনালটি ছিল লিভারপুলের জন্য প্রতিশোধ নেওয়ার ম্যাচও। কিন্তু এবারও জয়ের স্বাদ না পেয়েই ফিরতে হলো তাদের।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh