শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত মানিকগঞ্জে আকস্মিক এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী

কুলাউড়ায় মুসলিম হ্যান্ডসের ঘর পেলেন অসহায় ফাতেরা বেগম

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের দানাপুর গ্রামের ৪ সন্তানের জননী ফাতেরা বেগম সরেজমিন গিয়ে দেখা যায় ৪ সন্তান রেখে স্বামী অারেকটি বিয়ে করে চলে গেছেন অন্যত্র বড় সন্তানের বয়স মাত্র ১৮ বছর, পড়া লেখার পাশাপাশি টিউশনি করে যা কিছু টাকা পাওয়া যায় তা দিয়েই কোনরকম চলে তাদের সংসার। অনাহারে অর্ধাহারে কোন রকমে দিনাতিপাত হচ্ছিল ফাতেরা বেগম এর সংসার, তার উপর আবার মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় জরাজীর্ণ বসত ঘর। তার ঘরটি দীর্ঘদিন থেকে মেরামত করতে না পারায় একটু ঝড় বৃষ্টি হলেই ঘরের বিতর হাঁটু পানি হয়ে যায় ঘর মেরামত বা একটি নতুন ঘরের জন্য সমাজের বিভিন্ন পর্যায়ে দর্ণা দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। সবদিক থেকে নিরুপায় ফাতেরা বেগমের এই কষ্টের কথা জানানো হয় মুসলিম হ্যান্ডস কর্তৃপক্ষকে।এগিয়ে অাসেন তারা, খুব তাড়াতাড়ি জরাজীর্ণ ঘর ভেঙে নতুন ঘর তৈরি করে দেয়া হয় মুসলিম হ্যান্ডস এর পক্ষ থেকে। মুসলিম হ্যান্ডস এর এই মানবিক কার্যক্রম এলাকায় বেশ প্রসংশিত হচ্ছে। উল্লেখ্য মুসলিম হ্যান্ডস এর পক্ষ থেকে কুলাউড়া সহ কয়েকটি উপজেলায় অনেক গরীব ছাত্র ছাত্রী পড়ালেখার যাবতীয় খরচ বহন , দরিদ্র অসহায় পরিবারের মাঝে হাঁস, মুরগী, গরু কিনে দিয়ে সহযোগিতা করে আসছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh