শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

ওমরাহ করতে কোনো এজেন্সির সহায়তা লাগবে না

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২

মুসল্লিদের জন্য সুখবর দিলো সৌদি আরব। এখন থেকে পবিত্র ওমরাহ পালন করার জন্য কোনো এজেন্সির সহায়তা লাগবে না। যেকোনো মুসল্লি ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিজিট ভিসা দেওয়া হবে বলেও জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী। বৃহস্পতিবার (২ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ বৃহস্পতিবার সৌদি আরবের বাইরে থেকে ওমরাহ পালন করতে ইচ্ছুক মুসল্লিদের জন্য একটি ইলেকট্রনিক পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছেন। মূলত আগ্রহী মুসল্লিদের ওমরাহ ভিসার আবেদনের জন্য এই ইলেকট্রনিক পরিষেবা চালুর ঘোষণা দেওয়া হয়।

সেখানে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী বলেন, ‘এখন থেকে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর জন্য ভিজিট ভিসা ইস্যু করা হবে।’

ড. তৌফিক আল-রাবিয়াহ আরও বলেন, ওমরাহ ভিসার জন্য আবেদনপত্র সৌদি আরবের বাইরে থেকে ব্যক্তিগতভাবে সাবমিট করা যাবে। তার ভাষায়, সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে, বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে অভ্যর্থনা সহজতর করা।

এদিকে সৌদি আরবের সংবাদপত্র ওকাজ’র বরাত দিয়ে সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আল-রাবিয়াহ বলেছেন, ওমরাহ পালনের জন্য ভিজিট ভিসার মেয়াদ এখন থেকে এক মাসের পরিবর্তে ৩ মাস মেয়াদে দেওয়া হবে।

তিনি আরও বলেছেন, ওমরাহ পালন করতে সৌদি আরবে আসা সকল মুসল্লি কোনো ধরনের বাধা ছাড়াই সৌদি আরবের যেকোনো অঞ্চলে যাতায়াত বা ভ্রমণ করতে পারেবন।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী বলেন, চলতি বছর ১০ লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন। বিপুল সংখ্যক এই হাজীদের মধ্যে ৮৫ শতাংশ বা ৮ লাখ ৫০ হাজার মুসল্লি বিদেশি এবং ১৫ শতাংশ বা ১ লাখ ৫০ হাজার মুসল্লি সৌদি আরবের অভ্যন্তরীণ হাজী।

তিনি আরও বলেন, হজযাত্রীদের স্বাস্থ্য নিশ্চিত করতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা কাজ করছে। চলতি বছর হজ স্মার্ট কার্ড বাস্তবায়িত হবে উল্লেখ করে তিনি বলেন, ডিজিটাল এই প্রযুক্তি চলতি বছরের হজকে আরও নিখুঁতভাবে আয়োজন করতে সহায়তা করবে।

সূত্র : সৌদি গেজেট, আল আরাবিয়া

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh