বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ড, নিহত ১৬

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লেগেছে। শনিবার রাত সাড়ে এগারটার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। এ পর্যন্ত দূর্ঘটনায় ১৬ জন নিহত হওয়ার খবর ও বেশ কয়েকজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে, রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ৮টি ইউনিট এবং পরবর্তীতে আরও ৮টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ডিপোতে বিস্ফোরণের কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের আরও ইউনিট বাড়ানো হচ্ছে। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশংকা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাসায়নিকের কন্টেইনারে বিস্ফোরণের কারণে দুর্ঘটনাস্থলে প্রবেশ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
ডিপোতে এসময় প্রায় ৫০ হাজার কনটেইনার ছিল বলে জানা গেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh