রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়া রবিরবাজারে ভোক্তা অধিকারের অভিযান, রেস্টুরেন্টে বাসি খাবার থাকায় জরিমানা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কুলাউড়া উপজেলার বিভিন্ন বাজারে দোকান মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (৮ জুন) উপজেলার রবিরবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর প্রতিষ্ঠান, মাছ-মাংসের দোকান, রেস্টুরেন্টসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে রেস্টুরেন্টসহ ২টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, তদারকি অভিযানে রবিরবাজারে অবস্থিত ফুড কেয়ার রেস্টুরেন্টের সার্বিক কার্যক্রমে সন্তষ্টি প্রকাশ করলেও ফ্রিজের মধ্যে বাসি খাবার পাওয়া যাওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা ও গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত রাখার অপরাধে সুলতানা ভেরাইটিজ স্টোরকে ৪ হাজার টাকাসহ মোট ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানকালে তাকে র‌্যাব-৯ এর সদস্যরা সহযোগিতা করে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh