শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় নিজ ঘরে কিশোরীর আত্মহত্যা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২

কুলাউড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে তানিয়া আক্তার তন্নি (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (১২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে। তন্নি ওই এলাকার তাহির উদ্দিনের মেয়ে।
জানা গেছে, তন্নির বাবা তাহির উদ্দিন দীর্ঘদিন থেকে প্রবাসে থাকেন। গত তিনদিন আগে তন্নির মা তার বাবার সাথে মোবাইল ফোনে ঝগড়া করে তন্নির নানাবাড়িতে চলে যান। তখন থেকে তন্নি মানসিকভাবে ভেঙে পড়ে।
রবিবার সন্ধ্যার দিকে তন্নির বড় ভাই নজরুল ইসলাম তাকে বাড়িতে রেখে দোকানে গেলে তন্নি এই সুযোগে ঘরের দরজা লাগিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
দোকান থেকে ফিরে ঘরের দরজা লাগানো দেখে তন্নিকে তার ভাই ডাকাডাকি করার পরও তন্নির কোনো সাড়াশব্দ না পাওয়ায় তিনি দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান তন্নি আত্মহত্যা করেছে।
পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান পুলিশকে খবর দেন। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে তন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই এনামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তন্নি তার পরিবারের সঙ্গে অভিমান করেই আত্মহত্যা করেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh