মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

পদ্মা সেতুর উদ্বোধনে কুলাউড়ায় পুলিশের আনন্দ র‍্যালী

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২

আমার টাকায় আমার সেতু বাংলাদেশের পদ্মা সেতু’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) বিকেলে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীরের নেতৃত্বে আনন্দ র‍্যালিটি শহরের বঙ্গবন্ধু উদ্যানের সম্মুখ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা গেইটের সামনে গিয়ে শেষ হয়।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের সঞ্চালনায় আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোসাদ্দিক আহমদ নোমানসহ কুলাউড়া, জুড়ী এবং বড়লেখা থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh