বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ২১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তানু গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় ২১৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তি উপজেলার সঞ্জবপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে আব্দুল আউয়াল তানু।

বৃহস্পতিবার (২১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। এসময় তার কাছ থেকে ২১৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এসআই মোঃ শাহ আলম সহ অন্যান্য।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh