সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু মৌলভীবাজারের রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মরিশাসে খুলছে বাংলাদেশের শ্রমবাজার! দ্রুত সমঝোতা স্বাক্ষর জাতীয় নির্বাচনে দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন আবেদ রাজা- কুলাউড়া উপজেলা বিএনপি

বড়লেখায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

মৌলভীবাজােরর বড়লেখায় মুখ বাধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের দক্ষিন ইটাউরি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে ফখরুল ইসলামের লাশ তার প্রতিবেশীর বাড়ির পাশে নির্জন এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় তার মুখে ও এক হাতে কাপড় দিয়ে বাঁধা ও রশি দিয়ে গাছে সাথে ঝুলন্ত অবস্থায় ছিলো। পরিবারসহ দাবী ও স্থানীয়দের ধারনা এটি পরিকল্পিত হত্যা।
নিহতের ছেলে সুফিয়ান আহমদ জানান, সোমবার বিকালে স্থানীয় ইটাউরি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত ১২ টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তারা বিভিন্ন স্থানে খোঁজাখোজি করেন। এসময় জানতে পারেন রাত অনুমানিক ১০ টা পর্যন্ত তিনি বাজারের একটি চায়ের স্টলে বসা ছিলেন। সেখান থেকে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাতে না পাওয়ায় ভোরেও তাকে খোঁজতে বের হন পরিবারের সদস্য। এসময় তারা তাদের বাড়ির থেকে কয়েকশ গজ দূরে এক প্রতিবেশীর বাড়ির নির্জন স্থানে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়নুল হক বলেন, খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে আসি। তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তার মুখে একটি পুরাতন শার্ট দিয়ে বাধা ছিলো। এক হাতে ও আরেক টুকরো কাপড় দিয়ে বাধা। গলায় রশি ঝুলানো ছিলো।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh