শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় শেখ কামালের জন্মদিনে  ডিজিটাল পরিবেশনা 

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খানের উদ্যোগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন উপলক্ষে ৫ আগস্ট (শুক্রবার) কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় এক ডিজিটাল পরিবেশনা অনুষ্টিত হয়।

ডাঃ নারায়ন চন্দ্র দাস এর সভাপতিত্বে ও সানরাইজ এস এস ক্লাব কুলাউড়ার বোর্ড চেয়ারম্যান জনি তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম  সফি আহমেদ সালমান।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন শেখ কামাল ছিলেন একজন অল রাউন্ডার শিল্প সাহিত্য খেলাধুলা সামাজিক অঙ্গনে যেমন ছিলেন অদিতীয় ঠিক তেমনি যুদ্ধের মাঠেও ছিলেন অপরাজেয় ক্যাপ্টেন শেখ কামাল। তিনি এ-ই ডিজিটাল পরিবেশনার জন্য উদ্যোক্তা স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান কে সাধুবাদ জানান এবং কুলাউড়া উপজেলায় সাদরুল খানের মানবিক কর্মসূচী কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক ৫ নং ওয়ার্ড সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, ছাত্রলীগ নেতা তানিম ইকবাল চৌধুরী , সানরাইজ এস এস ক্লাবের উপদেষ্টা ইব্রাহীম আলী, কুলাউড়া বন বিভাগ রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সহ সানরাইজ এস এস ক্লাবের সদস্যবৃন্দরা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh