রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির দুইদিনের কর্মসূচি

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ‘গণবিরোধী সিদ্ধান্তের’ প্রতিবাদে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।

রোববার বনানীতে দলীয় কার্যালয় মিলনায়তনে দলের চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কো-চেয়ারম্যানদের এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ৩টায় কাকরাইলস্থ জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ‘গণবিরোধী সিদ্ধান্তের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

বুধবার (১০ আগস্ট) সারা দেশে বিভাগীয়, জেলা, উপজেলা ও সব ইউনিটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাডভোকেট সালমা ইসলাম এবং প্রেসিডিয়াম সদস্য মো. শফিকুল ইসলাম সেন্টু।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh