সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ভারতীয় নাসিরুদ্দিন বিড়িসহ ১ জন গ্রেফতার।

মহি উদ্দিন রিপন
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ আমির আলী (৩৮) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপজেলার নছিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, এসআই মো. শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারে এক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় শরীফপুরের মানগাঁও এলাকার মৃত আছদ উল্ল্যাহর ছেলে চোরাকারবারি আমিরকে ১৫ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার করা হয়।
ওসি মো. আব্দুছ ছালেক বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে শনিবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh