বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ‘এনসি স্কুল ৯০ ব্যাচের ‘ নগদ অর্থ বিতরণ

এইচ ডি রুবেল
  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২

এসো বন্ধু বিপন্ন মানুষের পাশে দাঁড়াই’ এ স্লোগানকে সামনে রেখে নিজেদের গ্রুপের মাঝে আহবান জানিয়ে কুলাউড়ায় এবারের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে ‘এনসি স্কুলের ৯০ ব্যাচ’ এর বন্ধুরা।

শনিবার দুপুরে কুলাউড়া শহরের ‘মান্নান কমপ্লেক্স’ এ কর্মসূচির অনুদান বিতরণ করেন ৯০ ব্যাচের সেই সময়ের শিক্ষা গুরুদের মধ্যে সুশীল সেন গুপ্ত ও আব্দুল বাছিত চৌধুরী।
৯০ ব্যাচের শামীম ও স্বপন জানান, প্রবাসে থেকে জুবায়ের, আমজাদ ও এজাজসহ দেশ-প্রবাসে বসবাসরত তাদের বন্ধুদের কাছ থেকে দুই লক্ষ আঠান্ন হাজার পাঁচশত টাকার অনুদান সংগ্রহ করে কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন এলাকার ৫৩টি পরিবারের মাঝে নগদ তিন হাজার টাকা করে বিতরণ করা হয়। তাছাড়া ৯০ ব্যাচের এক বন্ধুকে নগদ এক লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করা হয়।
অর্থ বিতরণকালে ৯০ ব্যাচের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম, স্বপন, রাজা, রুহেল, নাসির, পাভেল, সুনির্মল, ফজলুল করিম রুহেল, কামাল ও সামসুল।জানা গেছে, ‘বন্ধুত্ব-ঐক্য-সেবা’ এ তিন ব্রতে ৯০ ব্যাচ গ্রুপটি নীরবে তাদের ধারাবাহিকতা বজায় রেখে একের পর এক মানবিক কাজ করে যাচ্ছে। নিজেদের মাঝে দৃঢ় আস্থা, বিশ্বাস ও সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে দীর্ঘ ৫ বছর ধরে নানা রকম মানবিক কাজ করে যাওয়া গ্রুপটি আজ সকলের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ গ্রুপে পরিণত হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh