সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এনজিও কর্মী খুন

নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

সিলেটের দক্ষিণ সুরমায় ছিনতাইকারীর ছুরির আঘাতে আনোয়ার হোসেন (৪৫) নামে সীমান্তিক এনজিওর এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ন রশিদ চত্বর থেকে রেলওয়ে স্টেশনের ফাঁড়ি সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আনোয়ার সীমান্তিকের ব্রাক্ষণবাড়িয়া অফিসের ক্যাশিয়ার ছিলেন। অফিসের কাজে সিলেট প্রধান কার্যালয়ে আসেন তিনি। বুধবার রাতে ট্রেনের টিকিট কেটে রিকশায় ফেরার পথে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে ফেলে রেখে যায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, নিহত আনোয়ার ট্রেনের টিকিট কেটে রিকশায় হুমায়ন রশিদ চত্বর ফিরছিলেন। পথে রেললাইনের পাশের সড়কে তার গতিরোধ করে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেল লাইনের পাশ ঘেঁসে রেল স্টেশন পর্যন্ত সড়কটি রাতে অন্ধকার থাকে। ফলে ছিনতাইকারীরা সুযোগ বুঝে ছিনতাই করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh