সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

আজ চা বাগান মালিকদের সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস ফেসবুকে জানান, চা শ্রমিকদের সমস্যা সমাধানে বাগান-মালিকদের সঙ্গে গণভবনে সরাসরি আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী। বিকেল চারটায় এ বৈঠক শুরু হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।

চা শ্রমিকদের লাগাতার ধর্মঘটের ১৩তম দিন ছিলো শুক্রবার। ১২০ টাকার বদলে ৩০০ টাকা মজুরীর দাবিতে অনঢ় অবস্থানে সারাদেশের চা শ্রমিকেরা। ৯ আগস্ট থেকে তারা ৪দিন  প্রতিদিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। পরে ১৬ আগস্ট থেকে চলছে লাগাতার ধর্মঘট। এ সময় বিক্ষোভ সমাবেশের পাশাপাশি  সড়ক ও রেলপথ অবরোধ করেছেন শ্রমিকরা।

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী দুপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেন। তার সঙ্গে ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান এবং হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। কিন্তু দফায় দফায় বৈঠক করেও তারা কিনারা করতে পারেননি। এক বৈঠকে মালিকপক্ষের প্রস্তাবিত ১৪৫ টাকা মজুরির প্রস্তাব মেনে নেন চাশ্রমিক নেতারা। কিন্তু সাধারণ শ্রমিকরা সে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh