সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

কুলাউড়ায় সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে এক অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে কুলাউড়া পৌর শহর এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয় করা ও সংরক্ষণ করার অপরাধে দক্ষিণবাজারের মেসার্স ডিলমন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা ও রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য সংরক্ষণ করা, রংয়ের প্যাকেটের গাঁয়ে মেয়াদোত্তীর্ণ তারিখ লেখা না থাকা, ব্যবসায়ী লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দক্ষিণবাজারের নাজমা হোটেলকে ৩ হাজার টাকা এবং মৌলভীবাজার রোডের মেসার্স হেলাল ট্রেডার্সকে ৩ হাজার টাকাসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক আল-আমিন জানান, সার ও বীজের পাইকারি ব্যবসায়ীদেরকে মৌসুমী বীজ এবং সার সঠিকভাবে সরকারি নির্ধারিত দামে বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে পণ্যদ্রব্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে তাকে সহায়তা করে র‌্যাব-৯ ফোর্সের একটি দল ও কুলাউড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. বিল্লাল হোসেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh