রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে

রাজনগরে শশুর বাড়ির পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের রাজনগরে গলায় কলসি বাধা অবস্থায় বাড়ির পিছনের পুকুর থেকে এক গৃহবধু মিনারা বেগম (৪০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী ও শ্বাশুরীকে পুলিশ আটক করা হয়। মেয়ের পরিবারের দাবি তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে।
বুধবার(৩১ আগষ্ট) দুপুরে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামে এ নাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের লেচু মিয়ার স্ত্রী ৪ সন্তানের জননী মিনা বেগম (৪০) এর মরদেহ বাড়ির পিছনের পুকুরে ভেসে উঠে। এ সময় স্থানীয়রা মরদেহ দেখে রাজনগর থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রাজনগর থানার ওসি বিনয় ভুষন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন , এটা হত্যা না আত্নহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী লেচু মিয়া ও শাশুরীকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh