বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল সমাবেশ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালী , বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপজেলা বিএনপি আয়োজিত মিছিল ও সমাবেশে দলের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে র‍্যালী  এবং বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তরবাজারে সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামানা সজল, সহ সভাপতি রফিক মিয়া ফাতু, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, মহিলা দল নেত্রী মমতাজ হাসান, সুফিয়া রহমান প্রমুখ।
সমাবেশে দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধি, দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রীর মামলা প্রত্যাহার করে নিশর্ত মুক্তি দাবি, দলের প্রতিষ্ঠাবার্ষীকীতে নারায়ণগঞ্জে দলের নেতাকর্মীদের ওপর পুলিশী হামলায় দুই কর্মী নিহতের প্রতিবাদ জানানো হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh