শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

এস এস সি পাশ না করেই ডাক্তার, প্রতারণার দায়ে গুনলেন জরিমানা

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

কুলাউড়ায় কোনো ধরনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই স্বাস্থ্যসেবা প্রদান ও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে অনুমোদনহীন কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতারককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওই দুই প্রতারক ব্যক্তি হলেন ব্রাহ্মণবাজারের হিউম্যান হেলথ কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের সত্ত্বাধিকারী মো. আইয়ুব আলী ও দক্ষিণ রবিরবাজারের এম. আর-ওয়াদুদ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ব্রাহ্মণবাজার ও দক্ষিণ রবিরবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
অভিযান সূত্রে জানা যায়, কোনো ধরনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই স্বাস্থ্যসেবা প্রদান ও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে অনুমোদনহীন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তারা।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তাদের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে তাদেরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে আইয়ুব আলীকে ১৫ হাজার ও এম. আর-ওয়াদুদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, স্যানিটারি ইন্সপেক্টর জসীম উদ্দীন আহমেদসহ পুলিশ সদস্যরা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh