সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃত্তি প্রদান অনুষ্ঠান কুলাউড়ায় খালেদা জিয়া স্বরণে দোয়া মাহফিল ও ছাত্রদলের কার্যালয় উদ্বোধন বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

কুলাউড়ায় সানরাইজ ক্লাবের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন সানরাইজ এসএস ক্লাব।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মোঃ শফিকুর রহমান সিদ্দিকী’র সভাপতিত্বে ও সানরাইজ এসএস ক্লাবের চেয়ারম্যান আনোয়ার পারভেজ তালুকদার জনি’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ, কুলাউড়া সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা আক্তার ডলি, সমাজসেবক এম অহিদ বখস মান্না, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, বিদ্যালয়ের শিক্ষক আরিফুর রহমান মিটু প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য সফিক আহমেদ, সাধারণ সম্পাদক এপি তালুকদার টনি, সহ সভাপতি জুম্মান আহমেদ, সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, শান্ত আহমেদ, সদস্য সাদি আরেফিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh