সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বজ্রপাতে একদিনেই প্রাণ হারালেন ১২ জন, ১৮ দিনে মৃত্যু ১৫ জনের কুলাউড়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু, প্রথমদিন ৬৩৫ জন অনুপস্থিত ডিবিসি নিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হলেন এস আর অনি চৌধুরী কুলাউড়ার নানাবিধ সমস্যার কথা সংসদে তুলে ধরলেন এমপি শওকতুল ইসলাম কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম ফ্রান্সে বরিশাল বিভাগীয় কমিউনিটির ইফতার মাহফিল মৌলভীবাজার ২ কুলাউড়ার সাংসদ শওকতুল ইসলাম শকুকে কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিরোধীদলীয় এমপিদের মধ্যে যারা মন্ত্রী মর্যাদা পান কুলাউড়ায় সীমান্তের ডাকের পরিচালক মাহফুজ আহমেদকে সম্মাননা প্রদান আধুনিক, মানবিক ও সমৃদ্ধ কুলাউড়া গড়ে তোলাই আমার লক্ষ্য- শওকতুল ইসলাম শকু

কুলাউড়ায় ভুয়া সিআইডি পুলিশের হাতে গ্রেপ্তার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

কুলাউড়ায় সিআইডি অফিসার পরিচয়ে প্রতারণায় অভিযোগে রাজু রবিদাস (২০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে কুলাউড়া সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের বালিছড়া লাইন এলাকা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে সিআইডি পুলিশের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। প্রতারক রাজু গাজীপুর চা বাগানের নতুন টিলা এলাকার মৃত পরেশ রবিদাসের ছেলে।
পুলিশ জানায়, রাজু দীর্ঘদিন থেকে সিআইডি পুলিশ অফিসার পরিচয়ে গাজীপুর চা বাগানের দরিদ্র মহিলাদের বিধবা ভাতা ও টাকাপয়সা দেওয়ার বিভিন্ন প্রলোভন দেখিয়ে লোকজনের সাথে প্রতারণা করে আসছিল।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিরস্ত্র) নাঈমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাজীপুর চা বাগানের বালিছড়া লাইনের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা দায়ের করে সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh