শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান কুলাউড়া ও শ্রীমঙ্গলে ৪৫ হাজার শিশুর স্কুল ফিডিং বন্ধ বিদেশের বিলাসিতা ফেলে রাজপথে নিপার রেজা ফ্রান্সে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উদ্যোগে কবীর আহমেদ ভুঁইয়াকে সংবর্ধনা বগুড়া, শমশেরনগর সহ ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে- বেবিচক চেয়ারম্যান মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

কুলাউড়ায় ভোক্তা অধিকারের অভিযান মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

কুলাউড়ায় ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসির অনিয়ম ও সেবার মানোন্নয়নে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়ার বিভিন্ন জায়গায় মৌলভীবাজার জেলা ভোক্তার সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পৌর শহরের উছলাপাড়ায় অবস্থিত ইউনি এইড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ফ্রিজের মধ্যে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট-ওষুধ পাওয়া যাওয়ায় ও সেবার মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সদস্যরা তাকে সহযোগিতা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh