বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

ভোট ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ২০২৩ সালের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। এ উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) তাদের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রকাশ করেছে।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ছাড়াই এ কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন করেছে ইসি।

সিইসির অনুপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)। তিনি বলেন, ‘সিইসি অসুস্থতার কারণে এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।’

মো. আহসান হাবিব খান তাঁর বক্তব্যে বলেন, ‘কর্মপরিকল্পনার উদ্দেশ্য হলো একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করা।’

কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। আর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরে।’

সংসদ নির্বাচনের এক বছর ও আরও তিন থেকে চার মাস আগে কর্মপরিকল্পনা প্রকাশ করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এ কর্মপরিকল্পনায় নির্বাচনের লক্ষ্য থেকে শুরু করে নানা বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে।

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh