বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় ঝুলন্ত অবস্থায় গোপাল নাইডু (৪৬) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ৩ টার দিকে উপজেলার লংলা চা বাগানের লালপুর লাইন বস্তি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপাল দুই কন্যা সন্তানের জনক। শনিবার দুপুরের দিকে পরিবারের সবার অজান্তে বসতঘরের উত্তর পাশে একটি বরই গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে গাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
কুলাউড়া থানার উপপরিদর্শক অপু দাস গুপ্ত মোবাইলে বলেন, গোপাল দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এজন্য তাঁকে চিকিৎসাও করানো হয়েছে। ধারনা করা হচ্ছে তিনি নিজে আত্মহত্যা করেছেন। স্ত্রী-সন্তানের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়ায়পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh