শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

জুড়ীতে সরকারি ভূমি থেকে পাচারকালে সাতটি চাপালিশ গাছ জব্দ করা হয়েছে

জুড়ী প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে সরকারি ভূমি থেকে পাচারকালে সাতটি চাপালিশ গাছ জব্দ করা হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাইথল নতুন পুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী গাছগুলো জব্দ করেন।

জানা যায়, এ এলাকার সরকারি বনভূমি থেকে একটি চক্র দীর্ঘদিন যাবত মূল্যবান গাছ কর্তন করে পাচার করে আসছিল। রোববার বিকেলে গাছ পাচারের খবর পেয়ে জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বন বিভাগের লোকজন নিয়ে সেখানে ছুটে যান। তাদের উপস্থিতি টের পেয়ে গাছ পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখানে পড়ে থাকা চাপালিশ গাছের ৭টি খন্ড জব্দ করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম-এর জিম্মায় দেয়া হয়।ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, জব্দকৃত গাছগুলো তাঁর জিম্মায় রয়েছে। সরকারি বিধিমোতাবেক সেগুলো নিলামে বিক্রয় করা হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, সরকারি ভূমিতে রোপনকৃত ৭টি চাপালিশ গাছ দুষ্কৃতকারীরা কেটে ফেলে। সংবাদ পেয়ে বনবিভাগের লোকজনকে সাথে নিয়ে সেখানে গিয়ে গাছগুলো জব্দ করা হয়। গাছগুলো নিলামে বিক্রয় করার প্রক্রিয়া চলছে। গাছ পাচারে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh