শনিবার, ০৯ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, আলোচনায় মাহিদুর রহমান সৌদি যুবরাজকে সংহতি বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা বাসের নতুন ভাড়া নির্ধারণ হচ্ছে বৃহস্পতিবার হরমুজকে মুক্ত করতে ৩০ দেশের বৈঠক বসছে লন্ডনে মমতা থেকে মোদি : পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ যারা ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি ইন অরলিয়ন্সে গঠন ! সভাপতি জামিল, সাধারণ সম্পাদক মুশফিকুর সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

কুলাউড়ায় অগ্নিকান্ড, ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

কুলাউড়ায় ভোরে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাসে এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে । এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার ২৫ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা খাস এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বসতঘরের মালিক রেজিয়া খাতুন জানান, রবিবার সকালে হঠাৎ করে ঘরে আগুন ধরে মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ৬টি ছাগল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুলাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শফিউল আলম জানান, ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh