বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রবাসী সংগঠনের আর্থিক অনুদান প্রদান

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ দু:স্থ পরিবারকে নগদ আড়াই হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন, কার্ডিফ, ইউকে’ নামের যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীদের একটি সংগঠন। ২৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা দেওয়া হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক হারুন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহমুদুর রহমান খোন্দকার, আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলী আহমেদ, আনা মিয়া, সহ-সাধারন সম্পাদক সালেহ আহমদ, রফিকুল ইসলাম, প্রফেসর এম এ আজিজ, যুক্তরাজ্য প্রবাসী ইমরান শাফি রুমেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ প্রমুখ।বক্তারা বলেন, দেশে নানা দুর্যোগে প্রবাসীরা এগিয়ে আসেন। সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ান। বক্তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে প্রবাসীদের কাছে আহবান জানান। পরে অতিথিরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে নগদ অর্থ তুলে দেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh