রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত বাংলাদেশি চিকিৎসক

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) সাবেক শিক্ষার্থী ডা. রায়ান সাদী। তিনি এ কলেজের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১ অক্টোবর) বিকেলে ডা. রায়ানের বন্ধু ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি পোস্ট করেছেন। পোস্টের সঙ্গে টেভোজেন বায়ো থেকে রায়ান সাদীকে অভিনন্দন জানিয়ে শেয়ার করা কয়েকটি কার্ড যুক্ত করেছেন দীপু মনি। এই প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী (সিইও) তিনি।

ডা. রায়ানকে অভিনন্দন জানিয়ে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘আমাদের ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের বন্ধু রায়ান সাদী এমডি, এমপিএইচ, চেয়ারম্যান ও সিইও Tevogen Bio, এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমরা গর্বিত। সাদীর প্রতি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাদী ও তার পরিবারের প্রতি নিরন্তর শুভকামনা।’

পাবনার সন্তান ডা. রায়ান এমবিবিএস সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানে লিডারশিপ এবং ইয়েল ইউনিভার্সিটিতে হেলথ পলিসি এবং অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

তিনি বর্তমানে টেভোজেন বায়ো নামে একটি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh