শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

জেলা পরিষদ নির্বাচনে ৩ ওয়ার্ড (কুলাউড়া) সদস্য পদে নানু বিজয়ী 

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

 

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার সাধারণ ওয়ার্ডের ৩নং ওয়ার্ড  সদস্য পদে নির্বাচিত হয়েছেন ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম নানু।
তিনি ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে জানান কুলাউড়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মুহিব উল্ল্যাহ।
মুহিব উল্ল্যাহ জানান, সোমবার (১৭ অক্টোবর) সিসি ক্যামেরার আওতাভুক্ত কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে সাধারণ ওয়ার্ডের ৩নং, ওয়ার্ড (কুলাউড়া) সদস্য পদে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বর্তমান ২ জনসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বর্তমান ২ সদস্যের মাঝে সেলিম আহমদ ২৫ ভোট ও মাহবুবুর রহমান মান্না ৩৫ ভোট, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম ৩৬ ভোট ও সৈয়দ আশফাক হোসেন ২ ভোটসহ মোট ৪ জন প্রার্থী পরাজিত হন।
মুহিব উল্ল্যাহ আরও জানান, কুলাউড়া কেন্দ্রে ১৮৫ জন ভোটারের মধ্যে ১৮৪ জন ভোটার ভোট প্রদান করেছেন।
এদিকে, নির্বাচনকে ঘিরে ব্যাপক আমেজ ছিল পুরো উপজেলায়। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে প্রথমবার ভোট দিয়ে আনন্দিত ভোটাররা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh