বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় বিএসটিআই’র অনুমোদন ছাড়া পণ্য বিক্রি, তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন ছাড়া পণ্য বাজারজাতের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পৌর শহরের অবস্থিত দুটি ব্রেড ও বিস্কুট তৈরী দুটি কারখানা এবং একটি বিশুদ্ধ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার উত্তরবাজার রেল আউটারে অবস্থিত রিমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য তৈরী করে বাজারজাত করায় ৪০ হাজার টাকা জরিমানা ও ওই এলাকায় সান ড্রিংকিং ওয়াটার অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের লগো ব্যবহার করে পানি বিক্রি করায় ২৫ হাজার টাকা এবং উছলাপাড়ায় অবস্থিত মডার্ণ বেকারি এন্ড কনফেকশনারীকে অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের লগো ব্যবহারের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাথে ছিলেন বিএসটি আই সিলেট অঞ্চলের পরিদর্শক মো. ইয়াসির আরাফাতসহ পুলিশের একটি দল।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh