মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

কুলাউড়ায় ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকেরা মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

কুলাউড়ায় আফজল হোসেন (২৮) নামে এক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আফজল উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত মো. জহির মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আফজল রামপাশা গ্রামের আজফর মিয়ার বাড়িতে গত ২২ অক্টোবর নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে অসাবধানতা বশত পা ফসকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। সোমবার সকালে সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফজল মারা যায়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh