শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সদস্য হলেন এমপি শকু

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ ৪ ঘন্টা বন্ধ থাকার পর, অবশেষে চালু

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

৪ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেস যাত্রা শুরু করে।

এর আগে মৌলভীবাজারে কমলগঞ্জের লাউয়াছড়ায় ঝড়ে রেল লাইনের ওপর গাছ পড়ে বিকেল সাড়ে ৫টার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শমসেরনগর স্টেশন মাস্টার উত্তম কুমার বলেন, ‘ঝড়ে সিলেট-শ্রীমঙ্গলের মাঝে রেল লাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। এতে বিকেল থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৯টা ২৬ মিনিট থেকে আবার রেল যোগাযোগ শুরু হয়েছে। এখন স্বাভাবিক আছে। সিলেটগামী আটকে থাকা সকল ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

স্থানীয়রা জানান, বিকেলে লাউয়াছড়া এলাকায় ঘণ্টাখানেক ঝড়-বৃষ্টি হয়। ওই সময় বনের মাঝে রেল লাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh