রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

বড়লেখার কিশোরীকে অপহরণের পর ৫ দিন আটকে রেখে ধর্ষণ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় মায়ের অসুস্থতার কথা বলে আত্মীয়ের বাড়ি থেকে কৌশলে কিশোরীকে (১৬) অপহরণ করে সিলেটের একটি হোটেলে ৫দিন আটকে ধর্ষণের অভিযোগ ওঠেছে।

এমন অভিযোগ বলাই মিয়া (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি ৩ সন্তানের জনক। বলাই মিয়া উপজেলার তালিমপুর ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে বড়লেখা থানায় বলাই মিয়াকে আসামি করে মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান শনিবার বিকেলে বলেন, ‘ভিকটিমের চিকিৎসা জনিত কারণে মামলা দায়েরে বিলম্ব হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামি গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত বলাই মিয়া ও ধর্ষণের শিকার কিশোরীর বাবা একসাথে কাজ করেন। পূর্ব-পরিচিত হওয়ায় বলাই মিয়া প্রায়ই কিশোরীর বাড়িতে যাতায়াত করতেন। গত ১০ অক্টোবর ধর্ষণের শিকার কিশোরী তার মামার বাড়িতে বেড়াতে যায়। ১২ অক্টোবর সন্ধ্যায় হঠাৎ ৩ সন্তানের জনক বলাই মিয়া একটি অটোরিকশা নিয়ে কিশোরীর মামার বাড়িতে যান। বলাই মিয়া সেখানে গিয়ে তার মায়ের (কিশোরীর) অসুস্থতার কথা বলে এবং দ্রুত তার সাথে গাড়িতে উঠতে বলেন। এরপর সে কিশোরীকে গাড়িতে তুলে কৌশলে অপহরণ করে সিলেটে নিয়ে যায়। সেখানে একটি হোটেলে ৫ দিন আটকে রেখে তাকে ধর্ষণ করে। এরপর ১৬ অক্টোবর রাতে বলাই মিয়া ধর্ষণের শিকার কিশোরীকে বড়লেখা পৌর শহরের বাসষ্ট্যান্ডের পাশে ফেলে যায়। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh