শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ

সেজদায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন দুখু মিয়া

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১

মৌলভীবাজারের বড়লেখায় মাগরিবের নামাজের সেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফয়জুর রহমান দুখু মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ী। রোববার গ্রামের মসজিদে মাগরিবের নামাজে এ ঘটনাটি ঘটেছে।

দুখু মিয়া উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি খুবই ধার্মিক ছিলেন।

এদিকে সদা হাস্যোজ্জ্বল ও সদালাপী ব্যবসায়ী ফয়জুর রহমান দুখু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বেলা ১১টায় সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। 

মরহুমের ভাগ্নে স্কুলশিক্ষক সাইদুর রহমান বাবর জানান, আমার মামা (ফয়জুর রহমান দুখু) মসজিদে জামাতে মাগরিবের সালাত আদায় করছিলেন। প্রথম রাকাতের সেজদা দিয়ে দ্বিতীয় বার সেজদায় গিয়ে পড়ে যান। সেখান থেকে তুলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh