রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

কুলাউড়ায় যানজট নিরসনে মোবাইল কোর্ট, অবৈধ পার্কিং করায় ২১চালককে জরিমানা

মাহফুজ শাকিল
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

 

মৌলভীবাজারের কুলাউড়ায় যানজট নিরসনের জন্য ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এ সময় সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার অপরাধে ২১ জন চালককে ৩৮ হাজার ৯ শত টাকা জরিমানা করেন তিনি।মঙ্গলবার বিকেলে পৌর শহরের বাসস্ট্যান্ড, দক্ষিণবাজার ও উত্তরবাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে কুলাউড়া থানাপুলিশের একটি দল ও পৌরসভার একটি দল তাকে সহযোগিতা করে।

এ সময় সড়কের উপর অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা,মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রো গাড়ি পার্কিং করে রাখার অপরাধে এবং গাড়ির সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ২১ জন চালককে ৩৮ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। এর আগে গত শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে মোবাইল কোর্ট করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান সড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার অপরাধে ৭ গাড়িচালককে ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, কুলাউড়া উপজেলাকে যানজটমুক্ত করতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান স্যারের নির্দেশে ও ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার স্যারের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, কুলাউড়া উপজেলাকে যানজটমুক্ত করতে গত ১৪ নভেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সপ্তাহে দুইদিন করে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh