শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয় আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে যা বলছে ভিনিসিয়ুসের এজেন্সি ইয়েনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র-জাপানের বিরল পদক্ষেপ

জুড়ীতে ৫ কোটি টাকা ব্যয়ে নদীরতীর সংরক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে ৪.৯৫ কোটি টাকা ব্যয়ে জুড়ী নদীর বামতীর সংরক্ষণ প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।
উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে ‘জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী নদীর বামতীর গৌরীপুর এলাকায় নদীর তীর সংরক্ষণ প্রকল্প’-এর আওতায় পৃথক দুই প্রকল্পের মাধ্যমে উক্ত কাজের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, জলবায়ূ পরিবর্তন ট্রাস্ট থেকে কাজের বরাদ্ধ দেয়া হয়েছে। কাপনাপাহাড় এলাকায় আরো ৫ কোটি টাকার কাজ চলছে। এখানে কাজে দুর্নীতির কোন সুযোগ নেই। স্থানীয়রা কাজের প্রতি খেয়াল রাখবেন। কোন অনিয়ম হলে প্রশাসনকে জানাবেন। গৌরীপুর এলাকাসহ নদীর অন্যান্য ভাঙ্গন গুলো পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার-এর নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুয়েল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক সোনা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,সহ সভাপতি আহমদ কামাল অহিদ,সায়রুল আলম প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh