শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

কুলাউড়ায় মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য রুবেল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

কুলাউড়ায় থানাপুলিশের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল পৌরসভাস্থ জয়পাশা গ্রামের আব্দুল হাসেমের ছেলে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ রবিবার কুলাউড়া পৌরসভা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে রুবেলকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
এ ব্যাপারে ওসি আব্দুছ ছালেক বলেন, রুবেল দীর্ঘদিন থেকে পলাতক ছিল। কুলাউড়ায় সম্প্রতি কয়েকটি মোটরসাইকেল চুরির কিছু তথ্য তার কাছে পাওয়া গেছে। তাকে রিমান্ডের আওতায় আনা হবে।
তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলাও রয়েছে। তাকে গ্রেপ্তারের পর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh