রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্রান্সে দিনভর সংঘর্ষ! পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র প্যারিসের রিপাবলিক চত্তর দেশে ফিরেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রবাসী নেতা সাইফুল সিদ্দিকী ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের

মৌলভীবাজার জেলায় ৩য় বারের মতো শ্রেষ্ঠ থানা কুলাউড়া

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায় ৩য় বারের মতো ভালো পারফর্মেন্সের পুরস্কার স্বরূপ কুলাউড়া থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়।
পুরস্কার হিসেবে কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের হাতে ক্রেস্ট তুলে দেন সভার সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
জানা যায়, কুলাউড়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ গত নভেম্বর মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে কুলাউড়া থানাকে নির্বাচিত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহসিনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ অফিসারবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh