বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে জাতীয় দাবা চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ কুলাউড়ায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এনআরবি ওয়ার্ল্ড সামিট লন্ডনে প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন গঠন কুলাউড়ায় ‘মা এক্সপ্রেস’ ক্যাম্পে চার শতাধিক গর্ভবতী মায়ের চিকিৎসাসেবা বাব এল-মান্দেবে নিজেদের ট্যাংকার সুরক্ষায় যুদ্ধজাহাজ মোতায়েন ভারতের আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য ১২০ মিলিয়ন চায় চেলসি! ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন বস্ত্র ও পোশাক শিল্পের প্রচারে আন্তর্জাতিক মেলা করবে বিটিএমএ ও বিজিএমইএ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি

জুড়ীতে শিলা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মহি উদ্দিন রিপন
  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজার জেলার জুড়ীতে শিলা মেধাবৃত্তি প্রকল্পের ১০ম মেধা নির্বাচনী পরীক্ষা গতকাল সকাল সাড়ে ১০টায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে জুড়ী উপজেলার ৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট ৩৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

পরীক্ষা পরিদর্শন করেন জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক শিতাংশু শেখর দাশ, শিলা মেধাবৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিজয় রুদ্র পাল, ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী মেধা বৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন প্রমুখ।

শিলা মেধাবৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিজয় রুদ্র পাল বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর ৩৪৮ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। আমার মায়ের নামে করা শিলা মেধাবৃত্তি পরীক্ষা এ বছর দশম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় তিনি পরীক্ষা সফল ও স্বার্থক করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh